ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের একজন যুগ্ম-সচিবসহ ১০ কর্মকর্তার পদে রদবদল করেছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
এদের মধ্যে নয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সম-পর্যায়ের কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব সৈয়দ মতলুবুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এদের মধ্যে ইউএনও নিয়োগের জন্য ময়মনসিংহ সদরের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আলী, সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুজ্জামান ও টাঙ্গাইলের ভূয়াপুরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলমগীর হোসেনকে বরিশাল, ঢাকার মিরপুরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামাল হোসেন ও রাঙামাটির সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে সিলেট এবং গোপালগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিনকে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান মো. নূরুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
নাটোরের লালপুরের ইউএনও জহিরুল ইসলামকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯০৩ ঘ.
bdnews24