২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে আ. লীগ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 05:02 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

নারায়ণগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাংচুরও করা হয়। মঙ্গলবার সকালে ভুলতায় এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা বিষয়ে প্রস্তুতিমূলক বৈঠক বসে। সভা চলাকালে প্রার্থী মনোনয়ন নিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সদস্যদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় দু'পক্ষ লাঠিসোটা ও দশীয় অস্ত্রেশস্ত্র ব্যবহার করে। আহতরা হলেন- ওসমান গনি স্বপন (২৪), আবু সিদ্দিক (৩৫), সোহেল রানা (২৬), মো. হিমেল (২২), জাহেদ (২৮), কনক মিয়া (৩২), প্রিন্স (২৬), ইকবাল (২৭), আরমানসহ (২৪) অন্তত ১৫ জন। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫২ ঘ.