২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ার: র‌্যারের বিরুদ্ধে করা মামলা খারিজ

কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামকে 'পরিকল্পিতভাবে ক্রসফায়ারে' হত্যার অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামকে 'পরিকল্পিতভাবে ক্রসফায়ারে' হত্যার অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান খারিজের আদেশে বলেন, ঘটনাটি ঢাকার বাইরে ঘটেছে। তাই ঢাকার কোনো আদালতের মামলাটি গ্রহণের এখতিয়ার নেই। মামলা খারিজের আদেশটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন এ আদালতের পেশকার খোকন দাস। ২৬ এপ্রিল র‌্যাবের ছয় সদস্য ও উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারসহ ৯ জনের বিরুদ্ধে মামলাটি করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার। মামলার অভিযোগে বলা হয়, চেয়ারম্যান পারভেজ নির্বাচিত হওয়ার পর গোমতী নদীর দক্ষিণ পাড়ের ভূমিহীনদের উচ্ছেদ করে তা নিজে আত্মসাতের পদক্ষেপ নিলে শফিকুল ইসলাম বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে বিভিন্ন সময় আসামি পারভেজ তার স্বামীবে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। এ ব্যাপারে থানায় একাধিক সাধারণ ডায়েরিও রয়েছে। তার এই বাধা অপসারণের জন্য তার পোষা সন্ত্রাসী মনির হোসেন ও আব্দুল্লাহের যোগসাজসে র‌্যাব ১১ এর সদস্যদের দিয়ে ক্রসফায়ারে তাকে হত্যা করা হয়। গত ৩ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ীর পেট্রল পাম্পের পূর্ব পাশে শফিকুল ইসলামকে নিহত অবস্থায় পাওয়া যায় বলে আরজিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯৫৬ ঘ.