২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কৃষকের লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কৃষকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 08:58 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

রাজশাহী, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কৃষকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রিশিকুল ইউনিনের বড়দমা গ্রামের রেললাইনের পাশ থেকে রফিকুল ইসলামের (৪৮) লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের পানিহার গ্রামের বাসিন্দা। গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রোববার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি রফিকুল। সকালে বাড়ি থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে রেললাইনের পাশে স্থানীয়রা তার জবাই করা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। লাশ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৬ ঘ.