ঝিনাইদহ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের কোড়াপাড়া থেকে শনিবার রাতে অস্ত্রসহ দুই 'চরমপন্থিকে' গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- সদর উপজেলার কালুহাটি গ্রামের আকতারুজ্জামান দোলন ও বারিবাথান গ্রামের ফারুক হোসেন।
তাদের কাছ একটি নাইন এমএম পিস্তল, সাত রাউন্ড গুলি ও দ'ুটি ছোট (জর্দার কৌটা) তাজা বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
"তারা চরমপন্থি গণমুক্তি ফৌজের সদস্য। শহরের এক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার জন্য এসেছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪২ ঘ.
bdnews24