ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল ডি. কার্বি শনিবার ঢাকা আসছেন।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়েছে, সফরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাক্ষাৎ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। তিনি 'এডুকেশন ইউএসএ ফেয়ারও' উদ্বোধন করবেন।
যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থী ভিসা নিয়ে আলোচনা করবেন কার্বি।
প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্বি তার এই সফরে বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষাবিদদের যোগাযোগ গড়ে তোলার আশা করছেন।
মাইকেল ডি. কার্বি ২০০৮ সালের ২৬ জুন কনস্যুলার অ্যাফেয়ার্স বিষয়ক প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। এই পদে যোগদানের আগে তিনি মালদোভা প্রজাতন্ত্রে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। ফরেন সার্ভিস কনস্যুলার অফিসার হিসেবে চাকরিজীবন শুরু করা কার্বি প্রায় ৩০ বছর পররাষ্ট্র দপ্তরে কর্মরত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২১০৫ ঘ.
bdnews24