২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার সদর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

চুয়াডাঙ্গা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার সদর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মামিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুম (৩২) ওই গ্রামের ইউনুছ আলীর ছেলে। মামিনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মাসুম। এর পরপরই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬১৭ ঘ.