ময়মনসিংহ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে ময়মনসিংহের মুক্তাগাছায় দেবরের হাতে এক ভাবী খুন হয়েছেন। আহত হন আরেক ভাবী।
এরপর ওই তরুণ বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার সকালে ঘারাই খুটি গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার ওসি মীর রকিবুল হক বলেন, গ্রামের রিজন রাজবল (২২) দা দিয়ে কুপিয়ে তার ভাবী সবিতা রানীকে (২৮) খুন করে। এ সময় তাকে বাধা দিলে আরেক ভাবী ঝর্না (২৩) গুরুতর আহত হন।
এরপর রিজন রাজবল বিষপানে আত্মহত্যার চেষ্টা করেল প্রতিবেশীর সহায়তায় বাড়ির লোকজন তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৬ ঘ.
bdnews24