২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোন্দকার দেলোয়ারের চেহলাম অনুষ্ঠিত

বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের চেহলাম শুক্রবার বাদ জুমা তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

মানিকগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের চেহলাম শুক্রবার বাদ জুমা তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিজ গ্রামের বাড়ি পাচুরিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আমীন চৌধুরী, হারুনার রশিদ খান মুন্নু, যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম এমপি, অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ কেন্দ্রীয় এবং জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এতে অংশ নেন। গত ১৬ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোন্দকার দেলোয়ার মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮০০ ঘ.