২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গৃহবধূ খুন

নোয়াখালীর মাইজদীতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর ও শ্বাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

নোয়াখালী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর মাইজদীতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর ও শ্বাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আমেনা খাতুন (২২) সদর উপজেলার শুল্লকিয়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে। বৃহস্পতিবার নিহতের বাবা বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর স্বামী জয়নাল আবেদিন সবুজ, শ্বাশুর আবু জাহের এবং শাশুড়ি এসএম মাহমুদাকে গ্রেপ্তার করা হয়। আমেনার চাচাতো ভাই সেরাজল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্বশুরবাড়ির লোকজন নানা অজুহাতে আমেনাকে প্রায়ই মারধর করতো। বুধবার রাত দশটার দিকে স্বামী জয়নাল আবেদিন, শ্বশুর আবু জাহের, শাশুড়ি মাহমুদা ও ননদ মুন মিলে নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। সুধারাম থানার শিক্ষানবিস উপপরিদর্শক (টিএসআই) রফিক উদ্দিন জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ আমেনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শ্বশুরবাড়ির লোকজন আমেনা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে সবাইকে জানালেও পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। "গলায় আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে আমেনাকে হত্যা করা হয়েছে", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৫২৮ ঘ.