২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হামিদচরে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর হামিদচরে মাছের পোনা সংগ্রহের জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 10:03 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর হামিদচরে মাছের পোনা সংগ্রহের জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাবুল (২৮) ও লোকমান হাকিম (২৫)। এরা হামিদচরের বাসিন্দা। রোববার দিবাগত রাতে ও সোমবার সকালে অভিযান চালিয়ে পুলিশ হামিদচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। সংঘর্ষে জড়িত অপর ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণফুলী নদীর তীরে ওই সংঘর্ষে দুজন নিহত হয়। চান্দগাঁও থানার ওসি আবদুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। তিনি জানান, হামিদচর এলাকায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৫৪২ ঘ.