২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা নিয়ে শঙ্কায় উজিরপুরের ইউএনও'র এলাকাত্যাগ

এক শিক্ষককে গ্রেপ্তারের পর জনতার আন্দোলন কর্মসূচির ঘোষণায় এলাকা ছেড়েছেন উজিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়সিন্ধু তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

বরিশাল, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শিক্ষককে গ্রেপ্তারের পর জনতার আন্দোলন কর্মসূচির ঘোষণায় এলাকা ছেড়েছেন উজিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়সিন্ধু তালুকদার। রোববার ১০টায় উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিলো। তার আগেই প্রিয়সিন্ধু উজিরপুর ছাড়েন। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিরাপত্তার অভাববোধ করায় উজিরপুর থেকে চলে এসেছি।" তবে পরিস্থিতি শান্ত থাকায় বিকালে কর্মস্থলে ফিরবেন বলে জানান তিনি। উজিরপুর থানার ওসি'র দায়িত্বে