ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ফল-মিষ্টি ও ফুল দিয়ে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ শুক্রবার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিশ্রাম কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর ফল-মিষ্টি ও ফুল নিয়ে যান।
এ সময় তিনি বিশ্রামকেন্দ্রে থাকা মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/২১৪৪ ঘ.
bdnews24