ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে এক বৃদ্ধ পঙ্গু মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে মোহাম্মদপুরের জহুরি মহল্লায় নিজ বাসার সামনে আহত হন আব্দুল লতিফ ভুঁইয়া (৭২)।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি মাহমুুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন সন্দ্রাসী তাকে ছুরিকাঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায় বলে জানান তিনি।
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24