২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ উপজেলা পরিষদ: ভাইস চেয়ারম্যানের ভোট পুনর্গণনার আদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে ভোট পুনর্গণনার আদেশ দিয়েছে আদালত। আগামী ২০ এপ্রিল আদলতে এই ভোট গণনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

মুন্সীগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে ভোট পুনর্গণনার আদেশ দিয়েছে আদালত। আগামী ২০ এপ্রিল আদলতে এই ভোট গণনা হবে। মঙ্গলবার মুন্সীগঞ্জ প্রথম সাব-জজ আদালতের বিচারক আসাদুজ্জামান খান এই রায় দেন বলে আইনজীবী জানিয়েছেন। ২০০৯ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নূর মোহাম্মদকে (তালা চাবি) ৩৮১ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান বাচ্চু (টিয়া পাখি) এই ফলাফলকে প্রত্যাখান করে ২৩ জানুয়ারি আদালতে ভোট পুনর্গণনার দাবি জানান। বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল মালেক সাংবাদিকদের জানান, ২০ এপ্রিল আদালতে এই ভোট পুনর্গণনা হবে। ভোট পড়া ব্যালট পেপারগুলো সিলাগালা করে সেদিন আদালতে হাজির করার জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের পর আদালত প্রাঙ্গণে বাচ্চুর সমর্থকদের উল্লাস প্রকাশ করতে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭১১ ঘ.