ঝিনাইদহ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে।
সোমবার রাতে শহরের আরাপপুরে সড়ক ও জনপদ বিভাগের (সিএন্ডবি) পুকুর পাড়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত স্ত্রী সনিয়া (২৫) এবং স্বামী ইজাজুল ইসলাম (৩০)।
ইজাজুল পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হত।
সোমবার ঝগড়ার এক পর্যায়ে স্বামী ইজাজুল কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে।
তারপর সে নিজেও ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
মঙ্গলবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬১০ ঘ.
bdnews24