২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশীতে ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী নিহত

রাজধানীর পলাশী মোড়ে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। যাত্রাবাড়িতে গুরুতর আহত হয়েছেন আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পলাশী মোড়ে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। যাত্রাবাড়িতে গুরুতর আহত হয়েছেন আরো একজন। নিহত সোহেল মাহমুদ বিপ্লব (৩২) নিউমার্কেট এলাকার ফুটপাথে কাপড়ের ব্যবসা করতেন। বিপ্লবের বন্ধু মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা মোটর সাইকেলে করে কামরাঙ্গীর চরের বাসায় ফিরছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পলাশী মোড়ে পৌঁছানোর পর দুটি মোটর সাইকেলে করে চারজন ছিনতাইকারী তাদের পথ আটকে মোটর সাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিপ্লব বাঁধা দিলে ছিনতাইকারীরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ বিপ্লবকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইকারীদের গুলি বিপ্লবের বুকে লেগেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহন হয়েছেন মোহাম্মদ আলী (৩৩) নামের আরেক ব্যক্তি। যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, মোহাম্মদ আলী ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। আলীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/জেকে/২৩১৮ ঘ.