বরগুনা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা জেলার পাথরঘাটা ও বামনা উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল ও বামনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রাজ্জাক ফলাফল ঘোষণা করেন।
পাথরঘাটা উপজেলা
রায়হানপুর ইউনিয়ন: মিজানুর রহমান রূপক ২ হাজার ৯৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬৩২ ভোট।
নাচনাপাড়া ইউনিয়ন: পাথরঘাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন ৩ হাজার ৯৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান মোস্তফা পেয়েছেন ১ হাজার ৮৯১ ভোট।
কাকচিড়া ইউনিয়ন: আলাউদ্দিন পল্টু ৩ হাজার ১৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হোসেন পেয়েছেন ২ হাজার ২১৯ ভোট।
কালমেঘা ইউনিয়ন: বিএনপির নূর আফরোজ হ্যাপি ৩ হাজার ২৭৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বজলুর রহমান ডিলার পেয়েছেন ২ হাজার ৮৭১ ভোট।
বামনা উপজেলা
রামনা ইউনিয়ন: বামনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জোমাদ্দার ৩ হাজার ২৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুল খালেক জোমাদ্দার পেয়েছেন ২ হাজার ৮৭৫ ভোট।
বুকাবুনিয়া ইউনিয়ন: আওয়ামী লীগের সাইদুর রহমান সবুজ ২ হাজার ৫৫২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈদ মোল্লা পেয়েছেন ১ হাজার ৮৭৪ ভোট।
বামনা ইউনিয়ন: এনায়েত কবির আইউব আলী হাওলাদার ৩ হাজার ৮৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের গোলাম সাব্বির ফেরদৌস পেয়েছেন ৩ হাজার ৭৭২ ভোট।
ডৌয়াতলা ইউনিয়ন: বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু মৃধা ৩ হাজার ৮৫২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান সুরাইয়া কামাল মাধুরী পান ২ হাজার ২৮১ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০৫৫ ঘ.
bdnews24