২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিটুনিতে ডাকাতের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে এক জনের মৃত্যু হয়েছে। ডাকাতের গুলিতে আহত হয়েছে দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 07:45 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

চট্টগ্রাম, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে এক জনের মৃত্যু হয়েছে। ডাকাতের গুলিতে আহত হয়েছে দুইজন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামের শাহ আলম ও আমীর হোসেনের বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাবার সময় এ ঘটনা ঘটে। নিহত মো. শাহজাহান (৪০) বাঁশখালীর গণ্ডামারা গ্রামের প্রয়াত আবু তাহেরের ছেলে। চন্দনাইশ থানার ওসি মশিউর রহমান জানান, একদল সশস্ত্র ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যাবার সময় শাহজাহান দলচ্যুত হয়ে পড়লে গ্রামবাসী তাকে ধরে পিটুনি দেয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশঙ্কাজনক অবস্থায় শাহজাহানকে সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক ফয়েজ আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে শাহজাহান মারা যায়। ডাকাতের গুলিতে আহত আমিনুল ইসলাম (১৭) ও অজ্ঞাত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে চন্দনাইশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩৪৩ ঘ.