২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা চেয়ারম্যান জামিনে মুক্ত

বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম জামিনে মুক্তি পেয়েছেন।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 05:26 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার তৌহিদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শাহ আলম কারা তত্ত্বাবধানে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকৎসাধীন ছিলেন। জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।" শাহ আলম রোববার পাঁচটি মামলায় ঢাকার দুটি আদালতে আত্মসমর্পণ করেন। তবে তিনটি মামলায় জামিন হওয়ায় দুটি মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। শাহ আলমের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে কারা হেফাজতে হাসপাতালে চিকিৎসা দিতে নির্দেশ দেয়। ওইদিনই তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। যে দুটি মামলায় শাহ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়, তার একটি কর ফাঁকির এবং অন্যটি অবৈধভাবে মুদ্রা রাখার। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শাহ আলমের অনুপস্থিতিতে এ দুটি মামলার রায় হয়। এর মধ্যে আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও সম্পত্তির তথ্য গোপন করে কর ফাঁকির মামলায় ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর বিচারিক আদালত শাহ আলমকে আট বছর সাজা দেয়। আর অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার অপরাধে শাহ আলমের দুই বছর কারাদণ্ড হয় ২০০৮ সালের ৭ জুলাই। বৃহস্পতিবার দুটি মামলাতেই তাকে জামিন দেয় বিচারপতি মো. শামসুল হুদা ও আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩১৪ ঘ.