২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ৫৫ শিক্ষকের বিবৃতিতে ব্লেকের বক্তব্যের নিন্দা

ড. মুহাম্মদ ইউনূসের ইস্যুতে যুক্তরষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবার্ট ও. ব্লেকের বক্তব্যের নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৫ জন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসের ইস্যুতে যুক্তরষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবার্ট ও. ব্লেকের বক্তব্যের নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৫ জন শিক্ষক। বুধবার এক বিবৃতিতে তারা ব্লেকের বক্তব্যকে 'কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভুত ও ঔদ্ধত্যপূর্ণ' আখ্যায়িত করা হয়। বিবৃতিতে বলা হয়, "বিচারাধীন বিষয়ে এ ধরনের বক্তব্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের প্রতি চরম অসম্মান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমরা এর নিন্দা জ্ঞাপন করছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি।" বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- ইংরেজি বিভাগের অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন, সমাজবিজ্ঞানের অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদ, রাষ্ট্রবিজ্ঞানের শান্তনু মজুমদার, দর্শন বিভাগের মো. নুরুজ্জামান, নৃবিজ্ঞানের জোবায়দা নাসরীন, অর্থনীতির এস এম আবদুল্লাহ, বাংলা বিভাগের সিরাজুল ইসলাম ও মুনিরা সুলতানা, আরবি বিভাগের এম এ কাদির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রোবায়েত ফেরদৌস, ড. আবুল মনসুর আহমদ, সাইফুল হক, সাইফুল আলম চৌধুরী ও এ জেড এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবার্ট ও. ব্লেক গত মঙ্গলবার গুলশানের আমেরিকান রিক্রিয়েশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের অব্যাহতি ইস্যুতে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩২৮ ঘ.