২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জজকে হুমকি দেওয়ায় কারাদণ্ড

শেরপুর জেলা ও দায়রা জজ মো. মুরশিদ আলমকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

শেরপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলা ও দায়রা জজ মো. মুরশিদ আলমকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ২০০ টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ১৫ দিন কারাভোগ করতে হবে। সোমবার দুপুরে শেরপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মুহম্মদ ইকবাল বাহার এ রায় দেন। দণ্ডিত মো. আনিসুর রহমান নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর আরিফুল ইসলাম বলেন, ২০১০ সালের ২৪ ডিসেম্বর রাতে জেলা জজকে প্রাণনাশের হুমকি দেন আনিস। তদন্ত করে সত্যতা পাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৫ ঘ.