মাদারীপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে ৫ জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মাদারীপুর থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার জানান, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়রের কুমারখালী থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার রাস্তি ইউনিয়নের রুপাইয়া গ্রামের মো. নুরু ঘরামী (৩৫) ও এজাজ খান (৪৫), চরমুগুরিয়া এলাকার আনোয়ার হোসেন (৪৫) ও রুবেল হাওলাদার (১৯) এবং বলামা এলাকার মো. শাহদাত বেপারী (৩৭)।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ বি এম এহসানুল মামুন তাদের কারাদণ্ডের আদেশ দেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/২০৩৩ ঘ.
bdnews24