২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ব্যবসায়ী খুন

খুলনার ফুলতলা উপজেলা পরিষদ এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

খুলনা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ফুলতলা উপজেলা পরিষদ এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জিন্নাহ ভুঁইয়াকে (৫২) গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে। ফুলতলা থানার ওসি মো. ইলিয়াস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুলতলা বাজারের প্রসাধন সামগ্রী ব্যবসায়ী ও সরকারের তালিকাভুক্ত ঠিকাদার ছিলেন জিন্নাহ। রাতে বাজার থেকে দামোদর প্রাইমারি স্কুলের কাছে বাড়ির উদ্দেশে রওনা দেন। সফেদাতলায় পৌঁছলে দুর্বৃত্তরা কাছে থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী প্রথমে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তিনি মৃত বলে জানান। গত বছরের ১৬ অগাস্ট দামোদর ইউপি চেয়রম্যান সরদার আবু সাইদ বাদলকে দিনের বেলা গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৬ ঘ.