২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

মাদারীপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে শশুর বাড়ির লোকজন দাবি করেছে গৃহবধু আত্মহত্যা করেছে। গৃহবধুর নাম ইতি বেগম (১৯)। সে একই উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আণ্ডারচর গ্রামের জাহাঙ্গীর বেপারীর মেয়ে। মঙ্গলবার দুপুরে পূর্ব শিকারমঙ্গল গ্রামে স্বামীর বাড়ি থেকে ইতির লাশ উদ্ধার করে পুলিশ। ইতির বাবা জাহাঙ্গীর বেপারী অভিযোগ করেন, ১০ মাস আগে শিকারমঙ্গল গ্রামের রাজ্জাক আকনের ছেলে এবাদুল আকনের সঙ্গে ইতির বিয়ে হয়। বিয়েতে আড়াই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকে তার স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন আরো যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করে আসছিলো। কালকিনি থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২২২০ ঘ.