ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই-এক দিনের মধ্যে সারাদেশে নিু আয়ের ৪৫ লাখ ব্যক্তির মধ্যে ফেয়ার প্রাইস কার্ড বিতরণ শেষ হবে; যারা বছরের মাঝামাঝি সময় পর্যন্ত কম দামে খাদ্যপণ্য পাবেন।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। খাদ্য পণ্যের উচ্চমূল্যের প্রেক্ষাপটে চালু হয়েছে ফেয়ার প্রাইস কার্ড।
মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস কার্যক্রম পর্যালোচনা কমিটির বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী দুই এক দিনের মধ্যে সারাদেশে ৪৫ লাখ ফেয়ার প্রাইস কার্ড বিতরণ শেষ হবে।
কার্ডধারীরা ২৪ টাকা কেজি দরে চাল এবং কেজি প্রতি ২০ টাকা দরে গমসহ মাসে ২০ কেজি খাদ্য কিনতে পারবেন।
"চলতি বোরো মৌসুম পর্যন্ত ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে খাদ্য বিক্রি কার্যক্রম চলবে", বলেন মন্ত্রী।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশ্বে খাদ্য সঙ্কটের আভাস দিয়ে এলেও দেশে খাদ্য সঙ্কটের আশঙ্কা উড়িয়ে দেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, "চাল ও গমসহ দেশে বর্তমানে ১১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এছাড়া এক লাখ মেট্রিক টন খাদ্য চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে।"
নিজের সা
bdnews24