২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নারী শ্রমিক খুন

ঝিনাইদহে এক নারী শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঝিনাইদহ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে এক নারী শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। রেনুকা বেগম (৩৫) নামে ওই নারী মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। রোববার দুপুরে সদর উপজেলার বিষয়খালী গ্রামের পশ্চিম পাড়ার একটি বাঁশবাগান থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বিষয়খালী গ্রামের আরব আলীর স্ত্রী রেনুকা ঝিনাইদহ শহরে একটি ডালের কলে কাজ করতেন। ঝিনাইদহ থানার উপপরিদর্শক মিরাজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি বাঁশবাগানের ভেতরে ক্ষত-বিক্ষত অবস্থায় রেনুকার লাশ পাওয়া যায়। দেহের বিভিন্ন অংশ শেয়াল-কুকুরে খেয়ে ফেলেছে। নিখোঁজ হওয়ার দিনই রেনুকাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। আরব আলী পুলিশকে জানিয়েছেন, মেয়ের ওড়না কিনতে মঙ্গলবার বিকালে বাড়ি থেকে শহরের পথে রওনা হন রেনুকা। হত্যাকাণ্ডের কারণ পুলিশ জানাতে পারেনি। তবে আরবের ধারণা, শত্র"তা করে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.