২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সদস্য আটক, অস্ত্র উদ্ধার

নিষিদ্ধ ধর্মীয় সংগঠন জামায়াতুল মুজাহিদিন অব বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

সিরাজগঞ্জ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ধর্মীয় সংগঠন জামায়াতুল মুজাহিদিন অব বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম আশিকুর রহমান সাজ্জাদ (২৫)। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শামস আলাউদ্দিন জানান, বুধবার গভীর রাতে কুষ্টিয়ার ভেড়ামারা থানার বাহাদুর মোল্লা গ্রামে অভিযান চালিয়ে সাজ্জাদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলার চরভুরুঙ্গী গ্রামের কাশবন থেকে একটি এলজি, আটটি হাত বোমা ও ১০টি গুলি উদ্ধার করা হয়। জেএমবির বেশকিছু প্রচারপত্র ও বই জব্দ করা হয় এ সময়। শামস আলাউদ্দিন বলেন, "সাজ্জাদ জেএমবির প্রশিক্ষিত সদস্য। জিজ্ঞাসাবাদে সে বলেছে, সিরাজগঞ্জের ওসমান নামের এক ব্যক্তির মাধ্যমে সে এই সংগঠনের সঙ্গে জড়ায়।" এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/২০৩১ ঘ.