২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'১০ দিনের মধ্যে সিএনজির দাম বাড়ানোর ঘোষণা'

আগামী ১০ দিনের মধ্যে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর ঘোষণা আসবে- বলেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 07:45 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১০ দিনের মধ্যে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর ঘোষণা আসবে- বলেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ে দিনব্যাপী গণশুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন। গত বছরের ১৪ অক্টোবর বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) বিইআরসির কাছে সিএনজি'র দাম ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার ১৬ টাকা ৭৫ পয়সা থেকে ৪৮ দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে ২৪ টাকা ৯০ পয়সা করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাবের ওপর গত ১৭ ফেব্র"য়ারি বিইআরসিতে উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয় এবং ওই সভায় দাম বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার গণশুনানিতে গ্রাহক হিসেবে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), এফবিসিসিআই, সড়ক পরিবহন সমিতি, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতিনিধি এবং সিএনজি স্টেশনের মালিকরা তাদের মতামত তুলে ধরেন। শুনানিতে গ্রাহকদের সবাই সিএনজির দাম বাড়ানোর বিপক্ষে মত দেয়। ২০০৮ সালের এপ্রিলে সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা করা হয়, যা আগে ছিলো সাড়ে ৮ টাকা। সিএনজির দাম বাড়ানো প্রসঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, "দেশে বিকল্প জ্বালানি হিসেবে সিএনজির ব্যবহার বেড়ে যাওয়ায় সীমিত গ্যাস মজুদের উপর ক্রমাগত চাপ বাড়ছে। ফলে গ্যাসের ব্যবহার বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানার চাহিদা অনুযায়ী নিশ্চিত করা যাচ্ছে না।" "ডিজেল, পেট্র্রোল অকটেনের তুলনায় সিএনজিরর দাম কম। এজন্য সিএনজির দাম বাড়ানো দাম উচিত।" পেট্রোবাংলার পরিচালক (অর্থ) আতাউল হক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিএনজি'র বর্ধিত দামের ১১ দশমিক ২২ শতাংশ গ্যাস উন্নয়ন তহবিলে জমা হবে।" কনজু্যুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) পক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শামসুল আলম বলেন, "সিএনজি'র দাম বাড়ানোর প্রস্তাব যৌক্তিক, ন্যায়সঙ্গত ও সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তা বাতিলের দাবি জানাচ্ছি।" "পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়েছে, স