ময়মনসিংহ, মার্চ ০৮ (বিডিরিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবর্তিত জলবায়ুর উপযোগী ও লবণাক্ততা সহিষ্ণু ধান ও সব্জির জাত উদ্ভাবন এবং তা দেশের সাধারণ কৃষকের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের (বাকৃবি) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি দেশের কৃষি গবেষক ও শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান।
সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সমাবর্তন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এম. এ. সাত্তার মণ্ডল, যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কৃষিনীতি বিষয়ক পরিচালক ড. প্রভু পিঙ্গালি প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের সদ্য ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, "কর্মজীবনে আপনারা যে যেখানেই থাকুন না কেন, দেশ মাতৃকার কথা ভুলবেন না, ভুলবেন না এ দেশের খেটে খাওয়া মানুষের কথা।"
তিনি বলেন, "মনে রাখবেন, তাদের ঘাম ঝরানো কষ্টের অর্থে আপনারা আজ এই পর্যায়ে এসেছেন। আপনাদের মেধা, মনন ও কর্ম দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করলে সেই ঋণ কিছুটা হলেও শোধ হবে।"
ষষ্ঠ সমাবর্তনে ৬২ জন পিএইচডি, ৯৮ জন মাস্টার্স এবং ৪৬৮ জন স্নাতকসহ মোট ৬২৮ জনকে সনদ দেওয়া হয়।
এছাড়া বিভিন্ন অনুষদের ১৮ জন
bdnews24