ঢাকা, মার্চ ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের পাঁচ দিনের সীমান্ত সম্মেলন মঙ্গলবার শুরু হচ্ছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সম্মেলনের মাধ্যমে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা বন্ধসহ বিএসএফের 'উস্কানিমূলক' গুলিবর্ষণ, ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপবেশ, চোরাচালান এবং সীমানা রেখার ১৫০ গজের মধ্যে অবকাঠামো বা কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া এবং যৌথ সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার (জেবিএমপি) খসড়ার উপর পর্যালোচনা করা হবে।
সম্মেলনে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মো. রফিকুল ইসলাম। আর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিএসএফের মহাপরিচালক রমণ শ্রীবাস্ত।
১৩ মার্চ এই সীমান্ত সম্মেলন শেষ হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০২৯ ঘ.
bdnews24