পাবনা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবাকে হত্যার অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে পাবনায় আদালত।
বুধবার পাবনার বিশেষ জজ আদালতের বিচারক মোতাজিদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মনিরুজ্জামান মাসুম (৩০) ঈশ্বরদী উপজেলার পিয়ারখালী গ্রামের বাসিন্দা।
পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুস সামাদ খান রতন সাংবাদিকদের জানান, ২০১০ সালের ২৬ সেপ্টেম্বর পারিবারিক কলহের জের ধরে মাসুম তার বাবা মুজিবুর রহমানকে শ্বাসরোধে হত্যা করে।
আদালত কারাদণ্ডের পাশাপাশি মাসুমকে ১০ হাজার টাকা জরিমানাও করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮২০ ঘ.
bdnews24