২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফের নিয়োগ: হাইকোর্টের আদেশ স্থগিত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসেবে সৈয়দ ইউসুফ হোসেনের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসেবে সৈয়দ ইউসুফ হোসেনের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ এসেছে। ইউসুফের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা মঙ্গলবার এ স্থগিতদেশ দেন। তিনি হাইকোর্টের রায়ের কার্যকারিতা ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এ সময়ের মধ্যে ইউসুফকে নিয়মিত আপিল করতে হবে। একটি রিট আবেদনে গত ২৪ ফেব্র"য়ারি হাইকোর্ট বিইআরসি চেয়ারম্যান হিসেবে ইউসুফ হোসেনের নিয়োগ অবৈধ ঘোষণা করে। রিট আবেদনে আবেদনে বলা হয়, আইন অনুযায়ী রাষ্ট্রের সাংবিধানিক পদে থেকে কোনো ব্যক্তি পরে লাভজনক কোনো পদে অধিষ্ঠিত হতে পারেন না। সৈয়দ ইউসুফ ২০০২ সালে মহাহিসাব নিরীক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করেন এবং ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পান। হাইকোর্টের আদেশে বলা হয়, আগে কমিশনের চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হতো। কিন্তু বর্তমান চেয়ারম্যানের বেলায় তা করা হয়নি। অর্থাৎ বর্তমান চেয়ারম্যানের নিয়োগ অস্বচ্ছ প্রক্রিয়ায় ও সঙ্গোপনে হয়েছে, যা প্রচলিত রীতির পরিপন্থী। 'ল অ্যান্ড ডেভেলপমেন্ট' নামে একটি আইন গবেষণা প্রতিষ্ঠানের প্রধান তলসিম উদ্দিন আহমেদ রিট আবেদনে এ আদেশ হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৩৭ ঘ.