কুষ্টিয়া, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালীতে এক ব্যক্তি ছোট বোনকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাড়াদি গ্রাম সংলগ্ন পদ্মা নদীর চরে সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে কুমারখালী থানার ওসি আতিয়ার রহমান জানান ।
নিহতের নাম লতা (৪)। ভাই ফারুক হোসেন (২১) তাকে হত্যা করেছে বলে অভিযোগ। তারা কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামের কামরুল ইসলামের সন্তান।
ওসি আতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফারুক তার ছোট বোন লতাকে নিয়ে সন্ধ্যার পর পদ্মা নদীর চরে যায়। সেখানে সে লতাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়।"
ফারুকের কথাবার্তা ও আচরণে এলাকাবাসীর সন্দেহ হলে তারা কুমারখালী থানায় খবর দেয়।
পুলিশ রাতেই ফারুককে গ্রেপ্তার করেছে। হত্যার কারণ জানা যায়নি।
লতার লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১১১ ঘ.
bdnews24