ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকার গোপীপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডে ৫৭ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে এই বস্তিতে আগুন লাগে।
খবর পেয়ে দমকল বাহিনীর কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে ৫৭টি টিনশেড ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন দমকল নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি জানান, এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাড্ডা থানার ওসি মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বস্তিটি বেশ বড়।
অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/কেএমএস/১৯০০ ঘ.
bdnews24