২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিন, তবু ভিড় কম বইমেলায়

অন্য ছুটির দিনগুলোর তুলনায় বইলোয় ভিড় অনেক কম হয়েছে শনিবার। বেশিরভাগই ঘুরতে এসেছেন। ভিড় বেশি শিশুদের বই ও কার্টুনের সিডির স্টলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্য ছুটির দিনগুলোর তুলনায় বইলোয় ভিড় অনেক কম হয়েছে শনিবার। বেশিরভাগই ঘুরতে এসেছেন। ভিড় বেশি শিশুদের বই ও কার্টুনের সিডির স্টলে। বাংলা একাডেমীর টাস্কফোর্স নকল বই ও অন্য প্রকাশনীর বই বিক্রির অপরাধে ২৯টি স্টলকে কারণ দর্শাতে বলেছে শনিবার। মেলার ১৯তম দিনে মোট ৯৮টি নতুন বই এসছে। এদিন বাংলাদেশ বনাম ভারতের বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ থাকায় দর্শক কম হবে বলেই ধারণা করছিলেন সংশ্লিষ্টরা। তবে ভারতের বড় ইনিংসের কারণে অনেককে টিএসএসি থেকে মন খারাপ করে বইমেলায় ঢুকে যেতে দেখা গেছে। এমনই একজন আফরোজ বেগম। শনিবার অফিস বন্ধ থাকায় স্বামী ও সন্তানদের নিয়ে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন এ সরকারি ব্যাংক কর্মকর্তা। দুপুরে খেলা শুরু হলে তারা বসে পড়েন রাজু ভাস্কর্য চত্বরে বসে পড়েন বড় পর্দায় খেলা দেখবেন বলে। তবে বাংলাদেশের বোলিং খারাপ করলে তার দু'ছেলে ও এক মেয়ে খেলা দেখার আগ্রহ হারিয়ে ফেলে। বিকেল সোয়া ৫টায় তাই সবাই মিলে মেলায় ঢুকে যান। এদিকে শ্রাবণ প্রকাশনী থেকে বের হওয়া বদরুদ্দীন উমরের 'ডক্টর ইউনূসের দারিদ্র বাণিজ্য' বইটির তৃতীয় সংস্করণের প্রচারণা চালাবে না বলে জানিয়েছে একাডেমীর তথ্য কেন্দ্র । শ্রাবণ প্রকাশনীর সত্ত্বাধিকারী রবিন আহসান এর প্রতিবাদে বইমেলায় স্টলের সামনে একটি সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। একাডেমী কর্তৃপক্ষের বক্তব্য, বইমেলার নীতিমালার ১৪ দশমিক ১২ ধারা অনুযায়ী কোনো জাতীয় নেতৃত্বের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য সংবলিত কথা প্রকাশ করা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০২৯ ঘ.