রাজশাহী, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহরেচণ্ডী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রাজশাহী জিআরপি থানার ওসি মোনায়েম হোসেন বলেন, বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত ওই ব্যক্তির (৪২) মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির পরনে চেকের লুঙ্গি ও সাদা শার্ট ছিলো বলে পুলিশ কর্মকর্তা জানান।
ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০২ ঘ.
bdnews24