গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে বরযাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় বর ও কনেসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
শনিবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পুলিশ লাইন মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- বর অমল মণ্ডল (২৮), কনে কনিকা দাস (২০), অক্ষয় হালদার (১০), অজয় হালদার (৪০), তন্ময় বাগচী (৯), সদানন্দ মণ্ডল (৫৫), মিলি বিশ্বাস (২৫), রিতম বিশ্বাস (৬), রিতা দাস (৫০), সুবির খান (৪০), বুলু মণ্ডল (২৫)।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ওমর ফারুক সাংবাদিকদের বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বট গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসে চল্লিশ জনের মতো যাত্রী ছিলো বলে তিনি জানান।
বরের ভগ্নিপতি অজয় হালদার হাসপাতালে সাংবাদিকদের বলেন, বরযাত্রীরা গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ে শেষে বরের বাড়ি খুলনার ফুলতলায় ফিরছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১১ ঘ.
bdnews24