২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নসিমন চাপায় স্কুলছাত্রের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলায় নসিমনের (শ্যালো ইঞ্জিন চালিত যান) চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্র মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

বরিশাল, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের উজিরপুর উপজেলায় নসিমনের (শ্যালো ইঞ্জিন চালিত যান) চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্র মারা গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ধামুড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মমিন মোল্লা (১২) ধামুড়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলো। সে ধামুড়া গ্রামের দেলোয়ার মোল্লার একমাত্র ছেলে। উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামীম শেখ সাংবাদিকদের জানান, পাথর বোঝাই একটি নসিমন ধামুড়া বাসস্ট্যান্ড থেকে বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথচারী মমিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নসিমনটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে এসআই শামীম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.