২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়ায় দুই বাংলাদেশির কারাদণ্ড

সন্ত্রাসী হামলার হুমকি দেওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে কম্বোডিয়ার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলার হুমকি দেওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে কম্বোডিয়ার আদালত। এই দুই বাংলাদেশির নাম রফিকুল ইসলাম ও হুমায়ুন কবীর। গত বছর একজন নেপালিসহ তাদের আটক করে কম্বোডিয়ার পুলিশ। কম্বোডিয়ার রাজধানী নম পেনে যুক্তারাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া দূতাবাসে সন্ত্রাসী হামলার হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ব্যাংকক থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি বেনামী চিঠির ভিত্তিতে কম্বোডিয়ার আদালত গত ১৬ ফেব্র"য়ারি এই রায় দেয়।" রাষ্ট্রদূত বলেন, "যেহেতু তারা বাংলাদেশি নাগরিক, সেহেতু বিষয়টি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে।" আইনজীবীরা মামলার নথিপত্র খতিয়ে দেখছেন জানিয়ে তিনি বলেন, "এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।" কাজী ইমতিয়াজ বলেন, "আমরা যতোদূর জানতে পেরেছি, ওই দুই বাংলাদেশি নাগরিক অনেকদিন ধরেই কম্বোডিয়ায় বসবাস ও কাজ করে আসছেন।" আদালতের রায়ের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/জেকে/১৮০৩ ঘ.