২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাহাজাডুবি নিখোঁজ নাবিকদের সন্ধান মেলেনি

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ডুবে যাওয়া দুটি ও ক্ষতিগ্রস্ত একটি লাইটারেজ জাহাজের নিখোঁজ সাত নাবিকের সন্ধান বুধবার বিকাল পর্যন্ত মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 11:01 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ েেটোয়ন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ডুবে যাওয়া দুটি ও ক্ষতিগ্রস্ত একটি লাইটারেজ জাহাজের নিখোঁজ সাত নাবিকের সন্ধান বুধবার বিকাল পর্যন্ত মেলেনি। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযান চলছে। মঙ্গলবার কুতুবদিয়া লাইট হাউজ থেকে ১০ দশমিক ৬৫ নটিক্যাল মাইল দূরে একটি বড় জাহাজের ধাক্কায় ডুবে যায় সিমেন্ট ক্লিংকারবাহী লাইটারেজ এমভি টিটু-২১ ও এমভি টিটু-২২। এছাড়া এমভি টিটু- ১৬ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এই তিনটি জাহাজের মালিক আবুল খায়ের গ্র"প। নিখোঁজ নাবিকরা হলেন- এমভি টিটু-২১ এর মেহের, এনায়েত উল্লাহ, আবদুল আজিজ ও ইনাম; এমভি টিটু-২২ এর কবির ও কাশেম এবং 'এমভি টিটু-১৬' এর আনোয়ার। কোস্টগার্ড চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌ বাহিনী ও কোস্টগার্ডের চারটি জাহাজ দুর্ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় নাবিকদের সন্ধানে টহল অব্যাহত রেখেছে। নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়ভাবেও কোনো নাবিককে জীবিত বা মৃত উদ্ধার করার খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম জানিয়েছেন, লাইটারেজ দুটির ডুবে যাওয়া স্থানে জাহাজ চলাচল নির্বিঘ