বরগুনা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছে।
র্যাব বলেছে, নিহত অলিউর রহমান ওরফে অলি ফকির ওরফে কৃষ্ণ সাগর (৩৫) জলদস্যু বাহিনী কৃষ্ণ সাগর এর প্রধান ছিলেন। তার বাড়ি বাগেরহাট জেলার ডেমা ইউনিয়নের পিসিডিমা গ্রামে।
এই বাহিনী বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে ডাকাতি, জেলেদের অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে।
মঙ্গলবার রাতে পাথরঘাটার দক্ষিণ জ্ঞানপাড়া এলাকায় বলেশ্বর নদীর পাড়ে কথিত সে বন্দুক যুদ্ধ হয়।
র্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ নুর-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার বলেশ্বর নদীর তীরে অভিযান চালায় র্যাব সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে অলিউর ও তার সহযোগিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে অলিউর মারা যায় এবং তার সহযোগিরা পালিয়ে যায়।
র্যাব কর্মকর্তা জানান, অলিউরের লাশের পাশ থেকে চারটি শুটার গান, আট রাউন্ড বন্দুকের গুলি, একটি রামদা ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন সাংবাদিকদের জানান, এ ব্যাপারে র্যাব থানায় মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনধি/এলএন/এমএসবি/১৮৩৮ ঘ.
bdnews24