ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া একটি রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে দশজন শীর্ষ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
একইসঙ্গে আপিলের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করছে আদালত।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার সকালে এ আদেশ দেন।
অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগপ্রাপ্তরা হলেন, টিএইচ খান, ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, ড. এম জহির, এবিএম নুরুল ইসলাম, এ এফ হাসান আরিফ, এম আই ফারুকী, ব্যারিস্টার তানিয়া আমীর ও ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া।
২০০১ সালের ১ জানুয়ারি ফতোয়ার নামে শাস্তি দেওয়া অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মুফতি মোহাম্মদ তৈয়বসহ কয়েকজন। আপিল আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল।
সোমবার রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলারুজ্জামান এবং আপিলকারীর পক্ষে আইনজীবী নজরুল ইসলাম শুনানিতে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, "ফতোয়ার রায়ের ওপর আপিলের শুনানিতে ১০ আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসাবে নিয়োগ করা হয়েছে।"
খোন্দকার দিলারুজ্জামান সাংবাদিকদের বলেন, "শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। এ সময়ের মধ্যে সংশি
bdnews24