২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে শ্রমিক লীগকর্মী খুন

নরসিংদীতে সরকার সমর্থক শ্রমিক লীগের এক কর্মী খুন হয়েছেন। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

নরসিংদী, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে সরকার সমর্থক শ্রমিক লীগের এক কর্মী খুন হয়েছেন। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। নিহতের নাম মোহাম্মদ সোহেল (২৭)। বুধবার সকালে মাধবদী ফাঁড়ির পুলিশ সদস্যরা নোয়াপাড়ার একটি অনাবাদি জমি থেকে তার লাশ উদ্ধার করে। নরসিংদী সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। কী কারণে এ হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টায় মাধবদী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেনের বাড়িতে এক বৈঠকে অংশ নিয়েছিলেন সোহেল। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর তার সন্ধান পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সোহেলের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.