চুয়াডাঙ্গা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
শুক্রবার রাতে রতিরামপুর গ্রামে এ ঘটনার পর মেয়েটি কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।
জীবননগরের সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণীর এই ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়েটির মা সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় একই পাড়ার ফকির চাঁদ মন্ডলের ছেলে রহমত আলী (২৬) তার মেয়েকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে রহমত পালিয়ে যায়।
এরপর তার মেয়ে ঘরে এসে কীটনাশক পান করে।
তিনি আরো জানান, রহমত এ ধরনের ঘটনা আরো দু’টি ঘটালেও লজ্জায় ক্ষতিগ্রস্তরা মুখ খোলেনি।
জীবননগর থানার ওসি জিজি বিশ্বাস জানান, “এলাকার লোকজনের সঙ্গে আমি কথা বলেছি। ঘটনাটি সত্য। শিশুটি বলেছে, তাকে খারাপ কাজ করা হয়েছে।”
শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫৮ ঘ.
bdnews24