২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১

অস্ত্র ও মাদক উদ্ধারের তিন দিনব্যাপী বিশেষ অভিযানের প্রথম দিনে নগরীতে ৭১ জনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও মাদক উদ্ধারের তিন দিনব্যাপী বিশেষ অভিযানের প্রথম দিনে নগরীতে ৭১ জনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার সিএমপির সহকারী কমিশনার নাঈমূল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বুধবার অভিযানের প্রথম দিনে নগরীর ১২টি থানা এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ৯৮ লিটার চোলাই মদ ও ৮৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা হাসান। এছাড়া উদ্ধার করা হয় রামদা, ছুরি ও চাপাতিসহ মোট আটটি ধারালো অস্ত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২১২০ ঘ.