২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০

বরগুনার পাথরঘাটা পৌরসভা থেকে জঙ্গি সন্দেহে ‘কলেমার দাওয়াত’ নামে একটি সংগঠনের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

বরগুনা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা পৌরসভা থেকে জঙ্গি সন্দেহে ‘কলেমার দাওয়াত’ নামে একটি সংগঠনের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরি করে মালামাল বিক্রি করার নামে তারা বাড়ি ভাড়া নিয়ে জঙ্গি তৎপরতা চালাচ্ছিল। গ্রেপ্তারের সময় তারা গাপন বৈঠক করছিল বলে তিনি জানান। এরা হলেন পাথরঘাটার কালিবাড়ি গ্রামের আলাউদ্দিন (২৪), পটুয়াখালীর রাঙ্গাবালির বাহেরচরের জহিরুল ইসলাম (৩০), ভোলার পাঙ্গাশিয়ার মাইনুদ্দিন (২১), কুষ্টিয়ার কুমারখালীর মালিহাটের ইমরান হোসেন (২০), শরিয়তপুরের মোসলমানকান্দি গ্রামের আলামিন (২৫), বরগুনার পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী গ্রামের জলিল সিকদার (২৩), পাথরঘাটা পৌর শহরের আলী হোসেন (২৩), ইব্রাহিম (২৬) ও খায়রুল ইসলাম (১৯)। আরেকজনের নাম জানা যায়নি। গ্রেপ্তারদের একজন আলাউদ্দিন জানিয়েছেন, দুই বছর আগে তিনি বরিশালেও জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন র‌্যাবের হাতে। ওই মামলায় তিনি এখন জামিনে আছেন। এরা সবাই নিজেদের ‘কলেমার দাওয়াত’র সদস্য বলে দাবি করছে। তবে জঙ্গি কর্মকা-ে জড়িত থাকার কথা অস্বীকার করেছে, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৪১ ঘ.