শেরপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে চাইনিজ রাইফেলের ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে খাড়ামোড়া বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের পেছনের হলুদ ক্ষেতে পলিথিনে মোড়ানো অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ জানেিয়ছে।
শ্রীবরদী থানার ওসি মোস্তাছিনুর রহমান সাংবাদিকদের বলেন, গুলিগুলো কারা কী উদ্দেশ্যে এনেছিলো, তা জানা যায়নি।
গত এক বছরে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী জনপদ থেকে কয়েক দফায় বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৪৩৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, তিনটি মাইন ও রকেট লাঞ্চারের তিনটি গোলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24