ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মারুফ কামালের ছেলের নাম রিসাদ খান (২২)। সোমবার সকালে মোহাম্মদপুর থেকে তার বন্ধু ফয়সালকেও গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা দুজন হিযবুত তাহরীরের পোস্টার লাগাচ্ছিলেন। ওই সময় নূরজাহান রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”
রিসাদ ও ফয়সালের কাছে নিষিদ্ধ সংগঠনটির ১৬টি পোস্টার পাওয়া গেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১১৫৪ ঘ.
bdnews24