২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরফ্যাশনে সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

ভোলার চরফ্যাশনেকবর থেকে লাশ উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষে ১০ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ভোলা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশনেকবর থেকে লাশ উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষে ১০ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। চরফ্যাশন উপজেলার আবু বকরপুর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, গত ৮ নভেম্বর আবু বকরপুর গ্রামের ছগির আলীর ছেলে জুয়েল (২২) পানিতে ডুবে মারা যায়। জুয়েল মানসিক প্রতিবন্ধী ছিলো। এ ঘটনায় ছগির আলী ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, চাপ প্রয়োগ করে ছগির আলীকে দিয়ে গ্রামের একটি প্রভাবশালী মহল মামলাটি করিয়েছে। চরফ্যাশন থানার ওসি মো. রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশে ভোর সাড়ে ৫টার দিকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি টিম লাশ উত্তোলনের জন্য যায়। তবে নিহতের স্বজনসহ গ্রামবাসী লাশ তুলতে বাধা দেয়। এ সময় পুলিশ গ্রামবাসীদের নির্বিচারে লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিপেটার পর বিক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে ১০ পুলিশসহ কমপক্ষে ৫০ গ্রামবাসী আহত হয়। তাদের মধ্যে ২০ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য ওসি মো. রিয়াজ লাঠিপেটার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা গ্রামবাসীর উপর লাঠিচার্জ করিনি। তবে গ্রামবাসীর হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।” গ্রামবাসীর বাধার মুখে লাশ তোলা সম্ভব হয়নি বলেও জানান রিয়াজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৬১৩ ঘ.